ওবামা সফরের সময় সন্ত্রাসী হামলা হতে পারে- যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন সতর্ক বার্তা পাওয়ার পর থেকে ভারত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এরই অংশ হিসেবে তাজমহলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতের এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামার নিরাপত্তা নিশ্চিত করতে অনুষ্ঠান এক হাজার ৬০০ মার্কিন নিরাপত্তা কর্মীরা উপস্থিতত থাকবে। এছাড়া রাস্তায় থাকবে ১৫ হাজার ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি)।
প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলাকালে রাজপথ এলাকাকে নো-ফ্লাইজোন করার জন্য অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ভারত তাদের অনুরোধ নাকচ করে দিয়েছে। দিল্লি থেকে বলা হয়েছে, এ কাজটি করা সম্ভব নয়। এদিকে, ওবামার ভারত সফরকালে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি-আগ্রা মহাসড়কের সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা ভারতের পুলিশকে ২৫ জানুয়ারি থেকে তিন দিনের জন্য দিল্লি-আগ্রা মহাসড়কের আশপাশের সব হোটেল ও খাবার দোকান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।
শুক্রবার পুলিশ কমিশনার বিএস বাসসি এর সভাপতিত্বে এক আন্তঃরাজ্য নিরাপত্তা বৈঠকে দিল্লি পুলিশ এ পদক্ষেপপ বাস্তবায়নে পার্শ্ববর্তী রাজ্যগুলোর পুলিশের সহযোগিতা চেয়েছে।
পুলিশ জানায়, দিল্লিমুখী সড়কগুলো বন্ধ রাখা হবে বিধায় ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ভারী যানবাহনগুলো অন্যত্র সরিয়ে ফেরার বিষয়েও আলোচনা করেন। নগরীতে অপরাধীদের প্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র টহল বসানো হবে। টাইমস অব ইন্ডিয়া।

No comments:
Post a Comment