শামীম হোসেন : কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউমনিয়ায় আক্রান্ত হলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি হয়। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি সুস্থ্য হয়ে উঠবেন।
তার মুখপাত্র বব গুনেলকে রয়টার্সকে জানান, ৭২ বছর বয়সী এই মুষ্টিযোদ্ধাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে একদল চিকিৎসক তাকে দেখাশুনা করছেন। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি। নিউমোনিয়া প্রথম দিকে ধরা পড়ার কারণে শিগগিরই তিনি সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন এই মুষ্টিযোদ্ধা অনেক দিন যাবত পারকিনসন রোগে ভুগছিলেন। ১৯৮১ সালে তিনি খেলা থেকে অবসর নেন। লুইসভিলে ‘মোহাম্মদ আলী মানবিক পুরস্কার’ অনুষ্ঠানে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা যায়।
সৌদি গেজেট থেকে ভাষান্তরিত


No comments:
Post a Comment