Monday, 19 January 2015

নতুন বছরে মেহ্জাবিনের প্রথম

শামীম হোসেন : ইংরেজি নতুন বছর শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। কিš‘ নতুন বছরে নতুন কোনো কাজে এখন পর্যন্ত মডেল কাম অভিনেত্রী মেহ্জাবিন চৌধুরীকে দেখা না গেলেও অবশেষে রবিবার একটি নাটকের কাজ সম্পন্ন করেছেন। মূলত নতুন বছরে মেহ্জাবিন নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে একটু বেশি চুজি হবার চেষ্টা করছেন। এ কারণেই আগের মতো প্রায় টানা কাজে থাকে এখন থেকে আর দেখা যাবে না।

আলী সুজনের রচনা ও পরিচালনায় খণ্ড নাটক ‘যে ভুলের নেই সীমানা’ নাটকে অভিনয় করেছেন তিনি। আর এ নাটকটিই মেহ্জাবিনের নতুন বছরের প্রথম নাটক। নাটকে তিনি ঐশী চরিত্রে অভিনয় করেছেন।

মেহ্জাবিন চৌধুরী বলেন, ‘বিষয়টি এমন যে এখন ভালো গল্প ভালো চরিত্রে কাজ করার সুযোগ না পেলে কাজ করবো না। যেমন বেশ কিছুদিন পর আমি যে ভুলের নেই সীমানা নাটকে কাজ করেছি। সত্যিই গল্পটি অসাধারণ। প্রচলিত ঘরানার একেবারেই বাইরে একটি গল্প। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। কাজটি করে আমার নিজেরই খুব ভালোলেগেছে।’ এ নাটকে মেহ্জাবিনের সঙ্গে আরও অভিনয় করেছেন ড. ইনামুল হক, সজল, নওশীনসহ আরও অনেকে। নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

এদিকে গত ১৬ জানুয়ারি আশফাকুর অভি পরিচালিত মেহ্জাবিন অভিনীত ‘ব্ল্যাক রোজ’ নাটকটি প্রচারিত হয়েছে মাছরাঙ্গা টিভিতে। এটি গত বছরের জানুয়ারি মাসে নির্মিত একটি নাটক। এ নাটকে মেহজাবিনের অভিনয় দর্শকনন্দিত হয়েছে। নাটকটিতে তার বিপরীতে ছিলেন নাঈম। এছাড়া মেহ্জাবিন সর্বশেষ ‘বাংলালিংক’র বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছেন। বিজ্ঞাপনটি এখন বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।

No comments:

Post a Comment

About Me

My photo
শামীম হোসেন ১৯৯২ সালের ১০ আগস্ট যশোর জেলার বাঘারপাড়া থানায় জন্মগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ২০১৫ ও ২০১৬ সালে যথাক্রমে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০১৪ সালে শিক্ষাজীবনেই তার সাংবাদিকতা ক্যারিয়ার শুরু। সাংবাদিকতার পাশাপাশি তিনি মানস নাট্যাঙ্গনে তিন বছর সক্রিয় থিয়েটার কর্মী হিসেবে কাজ করেছেন। এরপর দুটি প্যাকেজ নাটক এবং অসংখ্য শর্টফিল্মে অভিনয় করেছেন। বেশ কয়েকটি শর্টফিল্ম রচনা ও পরিচালনাও করেছেন। ২০১৬ সালে ইয়াসিন রহমান সুমনের পরিচালনায় শিশু মুক্তিযোদ্ধা কেন্দ্রীক ‘কান্ট্রি ইজ মাই হার্ট’ নামে একটি শর্টফিল্মে প্রথম অভিনয় করেন। ২০১৯ সালে তার লেখা ও পরিচালনায় প্রথম শর্টফিল্ম ‘যদি থাকে নসিবে’ রিলিজ হয়। তার উল্লেখযোগ কাজের মধ্যে রয়েছে- কান্ট্রি ইজ মাই হার্ট (শর্টফিল্ম), যদি থাকে নসিবে (শর্টফিল্ম), ভিলেজ মেম (নাটক), তাফালিং জামাই (নাটক), ক্ষুধার্ত দৈত্য (শর্টফিল্ম), আলম দালাল (নাটক), প্রেম সম্রাট (শর্টফিল্ম), অদ্ভুত কালো ভুতের প্রেম (শর্টফিল্ম), কাঠগড়ায় মায়ের সম্মান ও জাদুর বাকশ। শামীম হোসেন সাংবাদিকতা, নাটক ও শর্টফিল্ম লেখা ও পরিচালনার পাশাপাশি গানও লিখেছেন বেশ কয়েকটি। ‘করোনা থেকে বাঁচার প্রার্থনা’ ও ‘তুলে নাও হে প্রভু মহামারি করোনা’ শিরোনামে দুটি সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া অসংখ্য জনপ্রিয় গানও কভার করেছেন।